ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সদর উপজেলার কান্দিলা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। ট্রাকটি রোড আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রাস্তাতেই উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি। তারা শ্রমিক বলে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/আরকেজি
