সন্দেহাতীতভাবে বর্তমানে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ড বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। গত বছর বিসিআইয়ের মসনদে আসীন হন সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর প্রথমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় যোগ দিলেন গাঙ্গুলি। যদিও সশরীরে থাকতে পারেননি। করোনা ভাইরাসের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়েছিল আইসিসির সভা। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মহারাজ।
এই সভায় আইসিসির গত বছরের আর্থিক দিক তুলে ধরা হয়। ২০১৯ বিশ্বকাপের আয় জানানো হয়। ২০২০ নারী টি-২০ বিশ্বকাপের সফল আয়োজনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানায় আইসিসি।
করোনা সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী মানু সওয়ানি।
