করোনায় আক্রান্ত হওয়া পাওলো দিবালা ধীরে ধীরে সেরে উঠছেন। শুরু করছেন ব্যক্তিগত অনুশীলনও। তবে তার করোনামুক্তির পথটা মোটেও সহজ ছিল না। সম্প্র্রতি জুভেন্তাস টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটাই জানান তিনি। দিবালার ভাষ্য, ‘আমার মাঝে যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল সেগুলো অনেক কঠিন ছিল। এই দুই দিন আগেও শ্বাস নিতে কষ্ট হতো আমার। তবে এখন আমি ঠিকঠাক হাঁটাচলা করতে পারি এবং অনুশীলনেরও চেষ্টা করছি। আগে এগুলোর চেষ্টা করলে শ্বাস আটকে আসত, পেশি ব্যথা করত।’
