মাগুরায় চায়ের দোকানে লাল নিশান টানিয়ে সিল

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪২

মাগুরা সদর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শনিবার থেকে চায়ের দোকানে লাল নিশান টানিয়ে দোকানগুলো সিল করে দেওয়া হচ্ছে। দুপুরে শহরের চৌরঙ্গীমোড় এলাকা এবং জজকোর্ট সড়কে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান ও সদর থানার ওসি জয়নুল আবেদীন চায়ের দোকানে লাল নিশান টানিয়ে দেন।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, চায়ের দোকানগুলোতে লাল নিশান টানানো থাকলে লোকজন মনে করবে এখানে ঝামেলা আছে তাই কেউ আসবে না। সচেতনামূলক দূরত্ব বজায় রাখতে লাল নিশান টানিয়ে দেওয়া হচ্ছে। সদর উপজেলার আনুমানিক ৮০০ চায়ের দোকানে লাল নিশান টানিয়ে সিল দেওয়া হবে।