সুন্দরবনে কাঁচিকাটা খাল থেকে দুই নৌকা জব্দ

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪৬

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কাঁচিকাটা অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার সময় শনিবার ভোরে দুটি নৌকা জব্দ করেছে স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। এ সময় জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্মার্ট পেট্টল টিমের দলপতি (এসও) দেওয়ান মিজানুর রহমানের নেতৃত্বে সদস্যরা সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করার অভিযোগে দুটি নৌকা জব্দ করে। পরে নৌকা দুটি কাঁচিকাটা বন অফিসে হস্তান্তর করা হয়।