করোনা ভাইরাসের বিস্তার রোধে সেনাবাহিনীর প্রচার অভিযান

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪৬

নোয়াখালী জেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতামূলক প্রচারণা অভিযান চালাচ্ছেন সেনা সদস্যরা। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতামূলক প্রচারপত্র ও সুরক্ষাসামগ্রী বিতরণ, হাত ধোয়া, সড়ক ও গাড়িতে জীবাণুনাশক স্প্রে এবং দোকানের সামনে তিন ফুট দূরত্বে ক্রেতাদের অবস্থানের জন্য মাইকিং করে প্রচারণা অভিযান চালিয়েছেন সেনা সদস্যরা।

সেনাবাহিনীর মেজর কামরুল আহসানের নেতৃত্বে জেলা শহর মাইজদী, নোয়াখালী পৌরসভার সোনাপুর, দত্তেরহাট ও বাণিজ্যিক শহর চৌমুহনী এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সদস্য ও  গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।