পিরোজপুরে কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৫১

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে অধিকাংশ লোকজনই বাড়িতে অবস্থান করছেন। আর এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। পিরোজপুর সদর উপজেলায় সহস্রাধিক কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা করেছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি। শনিবার মন্ত্রীর পক্ষ থেকে শহরের গোডাউন রোড, বঙ্গবন্ধু চত্বর, পুরাতন বাস টার্মিনাল এবং নতুন বাস টার্মিনাল এলাকায় খেটে খাওয়া এসব মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।