করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির সময় যেসব যানবাহনের ফিটনেসের মেয়াদ শেষ হবে তারা জরিমানা ছাড়া সনদ নবায়ন করতে পারবেন। এজন্য আগামী ৩০ জুন পর্যন্ত পরিবহন মালিকদের সুযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানিয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
