বিএসএমএমইউয়ের সেকশন অফিসার নূরুল ইসলাম আর নেই

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও পিওটু রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম (৪৯) আর নেই। শুক্রবার রাত ৯টায় এই বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, একমাত্র সন্তান দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মমকে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। মরহুম মো. নূরুল ইসলামকে তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে গতকাল শনিবার দাফন করা হয়েছে। তাকে গ্রামের বাড়ি নেওয়ার আগে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা        অনুষ্ঠিত হয়।