গাইবান্ধার সুন্দররগঞ্জ উপজেলা থেকে হাসানুর রহমান হাসান (২৭) নামে গ্লোব ফার্মাসিটিকেল ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক মাইদুল ইসলামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের নাজির হোসেনের ছেলে।
আরও পড়ুন: হাসপাতালে যুবকের মৃত্যু, চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্বজনের
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, গ্লোব ফার্মাসিটিকেল ওষুধ কোম্পানির সুন্দরগঞ্জ বিক্রয় প্রতিনিধি হাসান পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাইদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। রবিবার দুপুরে ওই বাড়ি থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মালিক মহাসিন, মাইদুল, মাজেদা, রোখসানা হায়াদ শিল্পী, উৎপল, আনিছ ও রেহেনাকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি
ইত্তেফাক/বিএএফ
