রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরো ৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ও করোনা ভাইরাস সংক্রান্ত ফোকাল পার্সন ডাক্তার জওয়াহেরুল আলম সিদ্দিকী জানান, রবিবার সকাল পর্যন্ত এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২৭ জনে। এর মধ্যে শনিবার পর্যন্ত রংপুর বিভাগে ১ হাজার ৫৪২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে রংপুর বিভাগে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৮৫ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমির আহমেদ খান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সবাই সুস্থ আছেন। গাইবান্ধায় জেলায় চার জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। তাদের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।
