ব্রাহ্মণবাড়িয়া শহরের সিমরাইল কান্দির শ্মশান ঘাট সংলগ্ন এলাকা থেকে রবিবার অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। আটককৃতরা হলো—সীতানগর গ্রামের শাকিল মিয়ার ছেলে মো. জুয়েল রানা (২২) ও নিউ সুড়াইল গ্রামের মিন্টু মিয়ার ছেলে দিনাজ (২৫)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড শর্টগানের গুলি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
