ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে পলাশ ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবাণুনাশক তরল স্প্রের উদ্বোধন হয়েছে। রবিবার উপজেলার পলাশ বাসস্ট্যান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ফারহানা আলী, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ শরীফুল হক, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর সভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত্সহ সব কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।
