ভাণ্ডারিয়ায় শ্রমজীবীদের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:৩২

ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার সকালে শ্রমজীবী মানুষের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও সরকারিভাবে পৌরসভার উদ্যোগে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং ভাণ্ডারিয়া পৌর প্রশাসক মো. নাজমুল আলম, জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্যসচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, পৌর সচিব মো. আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার এবং পৌর কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রমুখ।