মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২২:৩৫

নজরুল ইসলাম (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। রবিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদরে প্রেরণ করেছে।

সদর থানার এসআই রিপন চন্দ্র দাস বলেন, নজরুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জ। সে তার দুলাভাইয়ের সঙ্গে ভাটবাউর এলাকায় ভাড়া থাকত।

শনিবার রাতের কোনো এক সময় ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সকালে তার দুলাভাই দেখে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ঐ পুলিশ কর্মকর্তা জানান।