শুক্কুর মাহমুদ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শুক্কুর মাহমুদ (৭২) গতকাল রবিবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। উপজেলার মধ্যপুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদার সময় উপস্থিত ছিলেন— উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহসানুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ সালাম, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হাসান, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
