চাঁদ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩

রাত্রি হলে আকাশপানে জ্বলবে চাঁদের বাতি

তারই সাথে গল্পে মেতে কাটিয়ে দেবো রাতি।

চাঁদ মামা তুই জলদি করে আয় রে নেমে ঘরে

তোর কাহিনি শুনতে আমার মন যে কেমন করে।

দাদার গল্প, দাদীর গল্প—ভূতের গল্প আরও

পরির গল্প শেষ হবে না সারা রাতের পরও।

পূর্ণচাঁদের জ্যোত্স্না দিয়ে পরব রঙিন টিপ

তোর নামে চাঁদ, আকাশপাড়ায় জ্বালবো হাজার দীপ।

সেই দীপেরই আলোয় আলোয় দূর হবে সব কালো

চাঁদ মামা তুই হতাশ মনে অনেক আশার আলো।