আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে যেসব দোকানে ওষুধ ও খাবার সামগ্রী বিক্রি হয় এমন দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না। উল্লেখ্য, এর আগে ৩১ মার্চ পর্যন্ত দোকান ও মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। সংগঠনটি জানিয়েছে, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের বড়ো বড়ো শহরে অবস্থিত বিপণিবিতান বা শপিং মলগুলোতে কর্মচারী এবং ক্রেতা কেউই আসতে চান না। এ পরিস্থিতিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
