স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এখনই স্থগিত করা হচ্ছে না। করোনা ভাইরাসের প্রকোপে ভারতকে ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হলেও এখনো আইপিএলের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আপাতত সংস্থাটিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। গতকাল সোমবার বোর্ডের একটি সূত্র বার্তা সংস্থা এএনআই-কে বলেছেন, ‘এখনো আইপিএল স্থগিতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
প্রাথমিকভাবে আইপিএলের ১৩তম আসর চলতি মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাসের প্রকোপে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এখন লকডাউন পরিস্থিতিতে বিসিসিআই দেশের সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ছোটো পরিসরে আইপিএল আয়োজনের গুঞ্জনও আছে।
