ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
কাঁচাবাজার, ওষুধ ও ভোগ্যপণ্যের দোকান দুই দফায় চার ঘণ্টা (সকাল ৮টা থেকে সকাল ১০টা ও বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত) খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রাতে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদারের আহ্বানে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জনসচেতনতার জন্য মাইকিং ও মসজিদভিত্তিক প্রচারণার ওপর জোর দেওয়া হয়।
এ সময় পৌর মেয়র গোলাম কিবরিয়া, পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, কুশমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক, আছিম পাটুলীর চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, পুটিজানার ময়েজ উদ্দিন তরফদার, কালাদহের চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
