সদরঘাটে লঞ্চ চালকদের মাঝে জীবাণুনাশক বিতরণ করল নৌপুলিশ

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৪২

করোনা প্রতিরোধে সদরঘাটে লঞ্চ চালক ও কর্মচারীদের মধ্যে জীবানুনাশক দ্রব্য বিতরণ করেছে নৌপুলিশ। গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এসব সামগ্রী বিতরণ করেন নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলাম। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, সদরঘাটে লঞ্চটার্মিনালে লঞ্চের স্টাফদের মাঝে প্রয়োজনীয় সংখ্যক সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক ইত্যাদি বিতরণ করা। এছাড়া সদরঘাট লঞ্চটার্মিনালের আশেপাশের এলাকা ও বাবুবাজার ব্রিজ হতে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত রাস্তায় ১০ হাজার লিটার জীবানু ধ্বংসকারী ওষুধ স্প্রে ও রাস্তার পাশে অবস্থানরত সকলের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।