দিনাজপুরে বিরামপুরে বন্দুকযুদ্ধে ফেরদৌস ফাহিম নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। মঙ্গলবার ভোরে উপজেলার মির্জাপুর মাঠের পাশে একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহত ফাহিম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তিনটি গুলি ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জানিয়ে ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিনাজপুর পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
