করোনা ভাইরাস কারণে ২১ দিনের লকডাউন চলছে ভারত জুড়ে। বন্ধ রয়েছে সব ধরনের অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে সবচেয়ে সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। তাই তাদেরকে সহযোগিতার হাত বাঁড়িয়ে দিয়েছেন সমাজের বিত্তশালীরা ও জনপ্রিয় তারকারা।
করোনা মোকাবেলা করতে একজোট হয়ে লড়াইয়ের আবেদন জানিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে দাঁড়াতে এক সপ্তাহে ১.২৫ কোটি টাকা ফান্ড তুললেন ভারতীয় এই টেনিস তারকা।
The last week we have tried as a team to provide some help to the people in need..we provided food to thousands of families and raised 1.25 Crore in one week which will help close to 1 Lakh people.its an ongoing effort and we are in this together
