টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নির্বাচনী মাঠ এখন পুরোপুরি আওয়ামী লীগের দখলে রয়েছে। এদিকে হামলা, মামলা ও গ্রেপ্তারের ভয়ে এলাকা ছাড়া বিএনপি। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু। দুই উপজেলায়ই তিনি সমানতালে প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সভা সমাবেশ, মিটিং, মিছিল, গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। এদিকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা ও আওয়ামী আইনজীবীরাও। দলীয় মনোনয়ন না পেয়ে বর্তমান এমপি খন্দকার আব্দুল বাতেন দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আহসানুল ইসলাম টিটুকে সমর্থন দিয়েছেন।
