বিশ্ব জুড়ে করোনার দাপটে হাহাকার চলছে হ্যান্ড স্যানিটাইজারের জন্য। কয়েক গুণ দাম দিয়েও পাওয়া যাচ্ছে না একটা ছোটো বোতল। এই সময় যদি অরক্ষিত অবস্থায় একটা বড়ো বোতল পড়ে থাকে কোথাও, তবে তার যা পরিণতি হওয়ার তা-ই হলো। অবলীলায় তা ঢুকে গেল এক ব্যক্তির পকেটে। —আনন্দবাজার পত্রিকা
পাকিস্তানের সংবাদিক নায়লা ইনায়ত সোমবার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি একটি এটিএম-এর নজরদারি ক্যামেরার ফুটেজ। সেখানে দেখা যায়, এক ব্যক্তি এটিএম থেকে টাকা তোলার পর পাশে রাখা স্যানিটাইজারের বোতলটি নির্লিপ্তভাবে কোটের পকেটে ঢুকিয়ে নিলেন।
আরো পড়ুন : করোনা : পোলট্রি শিল্পে ১১৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা
টাকা তুলতে আসা এই ব্যক্তির হাবভাব দেখেই মনে হচ্ছিল তিনি আগে থেকেই যেন স্থির করে রেখেছিলেন, কাজ শেষ হলেই বোতলটি পকেটস্থ করবেন। এমনকি, তিনি ফিরেও দেখেননি পেছনে দাঁড়িয়ে তার এই কীর্তি কেউ দেখছেন কি না। বোতল পকেটে ঢুকে দরজা ঠেলে বেরিয়ে গেলেন নির্বিকারভাবে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। পাকিস্তানের সাংবাদিক ডিডিওটির পোস্টে লিখেছেন, ‘যখন আপনি ভাবেন, আপনাকে কেউ দেখছে না।’ যদিও ভিডিওটি কোথা থেকে পেয়েছেন, সে সম্পর্কে ঐ সাংবাদিক কিছুই উল্লেখ করেননি।
ইত্তেফাক/এসি
