রাজশাহীতে করোনা ভাইরাস নিয়ে গুজব রটানোর অভিযোগে ২৩ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার জেলার পুঠিয়া ও গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৩ জনকে ৪২ হাজার ৪০০ টাকা জরিমানা করে।
জেলা প্রশাসকের দপ্তর থেকে মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ধারা অনুযায়ী জেলার পুঠিয়ায় একজনের কাছ থেকে ১০ হাজার টাকা এবং গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২২ জনের কাছ থেকে ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আরো পড়ুন: 'চবি শিক্ষকের আইডিয়া বাঁচাতে পারে ‘কোভিড-১৯’ আক্রান্ত রোগীর প্রাণ
রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, জরিমানা প্রদানকারী ব্যক্তিরা করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছিলেন। এ নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ইত্তেফাক/এএএম
