রংপুরে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৬

রংপুরে কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির উদ্যোগে এবং ইস্পাহানি লিমিটেডের সহযোগিতায় রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের বাবুরহাট গ্রামসহ বেশ কয়েকটি এলাকার কয়েক হাজার গ্রামবাসীর মধ্যে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেছেন রংপুরের পুলিশ সুপার।

সোমবার এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন প্রমুখ।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, সাধারণ খেটে খাওয়া মানুষকে এবং গ্রামবাসীর মধ্যে করোনা ভাইরাসের ভয়াবহতা তুলে ধরে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। তিনি এ কার্যক্রমে সব সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।