ঘোড়াশালে কয়েকটি বাড়ি লকডাউন

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৬

করোনা ভাইরাসের লক্ষণ সন্দেহে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় কয়েকটি বাড়িকে লকডাউন করা হয়েছে। বাড়ির গেইটে লাল কাপড় টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী ঐ বাড়িসহ এর আশপাশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ দা) ফারহানা আলী জানান, পিরিন্দার টেক গ্রামের এক বাড়িতে ৪০ বছরের এক পুরুষের করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে তাত্ক্ষণিক ঐ বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়।