ফরিদপুরে করোনায় আক্রান্ত সন্দেহে দম্পতি আইসোলেশনে

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৪৭

করোনার লক্ষণ নিয়ে অসুস্থ হওয়ায় ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউপির বড়ো গোপালদী গ্রামের মো. মিজানুর রহমান ও রোজিনা বেগম দম্পতিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে মধুখালীর ইউএনও মো. মোস্তফা মনোয়ার তাদের আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করেন।