বিশ্ব মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশে লকডাউনে থাকা অসহায় কর্মহীন প্রায় ৩৫ হাজার গরিব পরিবারের মধ্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের সহযোগিতায় গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা, রাজশাহীসহ ১৩০ উপজেলার বিভিন্ন এলাকার ঘরে ঘরে গিয়ে ট্রাস্টের স্বেচ্ছাসেবক দল রান্না করা খাবারের পাশাপাশি চাউল, ডাল, তেল, আটা, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, রুমালসহ বিভিন্ন জীবাণুনাশকসামগ্রী, জনসচেতনতায় হ্যান্ডবিলও বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে ট্রাস্টের চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরিফের ইমাম হযরত শাহ্সূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, অসহায় কর্মহীন আয়রোজগার না থাকা মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদেরকেও। আগামী ২২ চৈত্র মাইজভাণ্ডার দরবার শরিফের আধ্যাত্মিক মনীষী হযরত গাউছুল আযম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর (ক.) বাত্সরিক উরস শরিফে না এসে গরিব অসহায় মানুষের মধ্যে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করতে দরবারের ভক্ত-জনতার প্রতি আহ্বান জানান। —প্রেস বিজ্ঞপ্তি
