ক্যাপশন নিউজ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৪৬

সিটি ব্যাংক ও টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন এবং টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ, টিভিএস অটো বাংলাদেশের সিইও বিপ্ল­ব কুমার ও সিএফও সহদেব কুমার দাস উপস্থিত ছিলেন

 

০০০

 

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণীতে স্বাক্ষর করেন। সম্প্রতি ব্যাংকের কাওরান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মি সুমন দাসসহ পর্ষদের সভায় পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন

 

০০০

 

চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারকে ৩ হাজার করোনা শনাক্তকরণ কিট, ৩ হাজার পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) ও ২০ হাজার সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে। গতকাল বুধবার বাংলাদেশে চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ফু জিউকুয়ান কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে করোনা শনাক্তকারী ও প্রতিরোধী সামগ্রীগুলো হস্তান্তর করেন

 

০০০

 

দরিদ্রদের খাদ্য ও ডাক্তারদের পিপিই বিতরণ করেন জে এইচ এম ইন্টারন্যাশনাল চেয়ারম্যান মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিএমডি মেহেদী হাসান বিপ্লব, পরিচালক হুমায়ুন কবির ও মার্কেটিং ডিরেক্টর মো. ইসমাইল হোসেন