করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গোটা বিশ্ব যখন যুদ্ধ করে যাচ্ছে ঠিক সে সময়ে এই ভাইরাসের ‘পরীক্ষা কর্মসূচি’ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ব্রিটেন।
ডেইলি মেইলের মেডিক্যাল সংবাদদাতা বেন স্পেন্সার বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে বলেছেন, আমাদের এখানে এর টেস্টিং পদ্ধতি নিয়ে কী কী ভুল হচ্ছে তা এখন দেখার বিষয়। তিনি বলেছেন, এটি শনাক্ত ও প্রতিরোধে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে। আর এটি করা সম্ভব হলে দেশের হাজার হাজার মানুষের জীবন রক্ষা করা সম্ভব। বেন স্পেন্সার বলেন, করোনা নিয়ে যতক্ষণ না পর্যন্ত এর টিকা আবিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এর পরীক্ষা-নিরীক্ষা ব্যাপকভাবে চালিয়ে যেতে হবে। তিনি দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে ধরে বলেন, তারা কীভাবে এটি মোকাবিলায় সফলতার চিহ্ন রেখেছেন তা আমাদের খুঁজে বের করতে হবে। কেননা তারা এটি করতে পেরেছেন তাদের টেস্টিং কর্মসূচির মাধ্যমেই। আর প্রথমদিকেই তারা এটি করতে পেরেছেন বলে তাদের সফলতার হার বেশি। শুধু তাই নয়, আক্রান্তরা কোথায় কোথায় গেছে তাও তারা বের করতে পেরেছেন। এক্ষেত্রে তারা যেসব ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছিল।
