পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৫১

টাঙ্গাইলের ভূঞাপুরের পানিতে ডুবে একই পরিবারের দুই কন্যা শিশু মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) বিকালে উপজেলার চেংটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- ওই গ্রামের আব্দুর রাজ্জাকের সাত বছরের মেয়ে মরিয়ম ও জহুরুল ইসলামের ছয় বছরের মেয়ে তামান্না। সম্পর্কে তারা ফুপু-ভাতিজি। আর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ওই দুই শিশু পারবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা গোসলে করতে গেলে তাদের পায়ের সাথে ধাক্কা খেয়ে ভেসে উঠে। পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ পেলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/বিএএফ