আগামী জুলাইয়ে ডেমোক্র্যাট দলের সম্মেলন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাত্কারে মঙ্গলবার জো বাইডেন বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি এবং সম্মেলন নিয়ে বলেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও সম্মেলন করেছি। রিপাবলিকান দলও করেছে। আশা করি আমরা পারবো। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। কারণ জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৩ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ডেমোক্র্যাটদের সম্মেলন হওয়ার কথা।
