রাজশাহীতে আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৭:১৯

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর গ্রামের এসএম সেলিমের ছেলে ইউসুফ আলী ওরফে সৌরভ (২১), পাবনার চাটমোহর উপজেলার বোথড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সৌভিক হাসান ওরফে সৌরভ (২০) ও করকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাকিল খান (২০)।

আরো পড়ুন: সর্দি-জ্বরে মৃত ৪ জনের কেউ করোনায় আক্রান্ত নন

আজ বৃহস্পতিবার (২মার্চ) র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার তিন তরুণ রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠকে বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উগ্রবাদী বই এবং প্রশিক্ষণের নথিসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।  

ইত্তেফাক/এএএম