বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সাঈদ হোসেনকে ক্লোজ করে রাজশাহীর কারা উপ মহাপরিদর্শকের দফতরে সংযুক্ত করা হয়েছে। ডিআইজি প্রিজন বগুড়া কারা পরিদর্শনে আসার পর ঘটলো এমনটি। তবে ঠিক কী কারণে তাকে ক্লোজড করা হলো এ নিয়ে এখনও কেউ মুখ খোলেন নি। এদিকে অভিযোগ উঠেছে, এক হাজতির স্ত্রীকে অফিসে ডেকে স্বামীকে অন্য জেলে পাঠানোর হুমকি ও ব্ল্যাকমেইল করেছিলেন ওই কারা তত্ত্বাবধায়ক।
বগুড়ার জেলার শরিফুল ইসলাম জানান, তত্ত্বাবধায়ক সাঈদ হোসেনকে ক্লোজ করা হয়েছে। কি কারণে তাকে ক্লোজড করা হয়েছে সেটি তিনি জানেন না। তবে তিনি জানান, গত ৩০ মার্চ ডিআইজি প্রিজন বগুড়া কারাগারে আসেন। আর ৩১ মার্চ বগুড়ার তত্ত্বাবধায়কে এক পত্রের মাধ্যমে রাজশাহীর কারা উপ মহাপরিদর্শকের দফতরে সংযুক্ত করার বিষয়ে বলা হয়েছে। এর বেশি কিছু তার জানা নেই। এরপর বৃহস্পতিবার তিনি বগুড়া থেকে সংযুক্ত করার স্থলে রওনা হন।
আরও পড়ুন: সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে দিনে ডাহুক রাতে ডাকছে ঝিঁঝিঁ পোকা
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জেলা কারাগারের জেল সুপারের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সাঈদ হোসেনকে বদলির কারণ তাকে জানানো হয়নি।
ইত্তেফাক/এসি
