সাড়ে চার হাজার শ্রমিকের নেই সুরক্ষা!

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৩

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ট্রিলিয়ন গোল্ড লিমিটেড চুল কারখানায় নেই কোনো সুরক্ষার ব্যবস্থা। ফলে এলাকার মানুষের মধ্যে প্রতিনিয়ত আতঙ্ক বিরাজ করছে। উপজেলার ফতেজংপুর ইউনিয়নে অবস্থিত এই এলাকার একমাত্র বৃহত্ চুল কারখানা এটি। কর্তৃপক্ষ সাবান দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করার কথা বললেও সেখানে শ্রমিকরা তেমন কোনো নিয়ম না মেনে সাধারণভাবেই কাজ করে যাচ্ছেন। বর্তমানে ট্রিলিয়ন গোল্ডে কাজ করে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শ্রমিক। কারখানার প্রবেশপথেই নেই কোনো জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানির ব্যবস্থা। ট্রিলিয়ন গোল্ড চুল কারখানায় কর্মরত কয়েক জন শ্রমিক জানান, এখানে একটি ফ্লোরে ১ হাজার থেকে দেড় হাজারেরও বেশি শ্রমিক একসঙ্গে কাজ করে। এক জনের সঙ্গে আরেক জনের দূরত্ব এক হাতেরও কম।