ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে স্থানীয় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পল্লিচিকিত্সকদের মধ্যে পিপিই, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ ও মাস্ক বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের উদ্যোগে তার এলাকাধীন বড়াইল, কৃষ্ণনগর, বীরগাঁও, বিদ্যাকুট, নাটঘর, কাইতলা উত্তর, নবীনগর পূর্ব ও সদর এলাকার ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পল্লী চিকিত্সকদের মধ্যে পিপিই, হ্যান্ড গ্ল্যাভস, সার্জিক্যাল ক্যাপ ও মাস্ক বিতরণ করা হয়।
