সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ক্রিকেট লেখা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মালিগাঁও গ্রামের সবুর মিয়া ও রবি মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে জিল্লু মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
সরাইল থানার ওসি শাহাদত হোসেন বলেন, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
