নরসিংদীতে সেনাবাহিনীর সতর্কতামূলক প্রচারণা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৯

নরসিংদী প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সরকার নির্দেশিত বিধি কঠোরভাবে মেনে চলতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন হাটবাজার, সড়ক ও আশপাশের এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালায়। এ সময় সেনা সদস্যরা জনগণকে ঘরে থাকার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে চলতে কঠোরভাবে হুঁশিয়ারি দেন।