বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত বাইক

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৪৪

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া শহর থেকে ২৪ কিলোমিটার এবং ঝিনাইদহ শহর থেকে ২২ কিলোমিটার দূরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে শান্তিডাঙ্গা-দুলালপুর নামক স্থানে অবস্থিত। বর্তমানে ১৫৪১৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন এখানে। বিশ্ববিদ্যালয় ক্যামপাসের মধ্যে অনেককেই বেপরোয়া গতিতে বাইক চালাতে দেখা যাচ্ছে। তাদের অবাঞ্ছিত হর্ন বাজানোর ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। বিকালে এই অবস্থা তো আরো ভয়াবহ হয়ে যায়। মেয়েদের হলের সামনের রাস্তাকে রেসিংয়ের ময়দান মনে হয়। মাঝে মাঝে ১০/১৫টি বাইক নিয়ে ক্যামপাসে প্রবেশ করে বহিরাগতরা ও রেসিং করতে দেখা যায়। বাইকের এই বেপরোয়া গতির স্বীকার হয়ে গত ৮ মার্চ এক শিক্ষার্থীর দুটি পা-ই ভেঙে গেছে। এ অবস্থায় ক্যাম্পাসে সমস্ত গাড়ির গতিসীমা সর্বোচ্চ ১৫ কিলোমিটার করা উচিত এবং ক্যাম্পাসে যেন বহিরাগতদের বাইক প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষকদের বাইকে ক্যাম্পাসের পরিচয় সম্বলিত স্টিকার যুক্ত করার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাব্বির সোহাগ

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া