করোনা ভাইরাসে পুরো পৃথিবীই আজ বিপর্যস্ত। পৃথিবীর প্রায় দু শ দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভয় এবং আতঙ্ক সবাইকে গ্রাস করেছে। উন্নত-অনুন্নত বলে কথা নেই, সব দেশে বড়ো বড়ো শহরের রাস্তাঘাট ফাঁকা। খেটে খাওয়া মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছে, যারা দিন এনে দিন খায়। সারা পৃথিবীতে ছয় কোটি মানুষ উদ্বাস্তু আর এক শ কোটি মানুষ দরিদ্র। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। সরকারি-বেসরকারি উদ্যোগে তাদের কাছে পৌঁছে দিতে পারি তাদের চলার মতো সামান্য অনুদান। আমাদের সকলের উচিত খেটে খাওয়া ও দিনমজুর মানুষের পাশে দাঁড়ানো।
ইমাম হোসেন
খবরিকা ভবন, কলেজ রোড, মীরসরাই, চট্টগ্রাম
