বরিশালে সেনাবাহিনীর টহল, জরিমানা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৪৮

বরিশাল অফিস

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নগরীতে দুইটি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালিত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম করা থেকে বিরত থাকার নির্দেশনা পালনের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা ও মো. মারুফ দস্তেগীর।

নগরীর নথুল্লাবাদ এলাকায় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে যাত্রী পরিবহন করার দায়ে চালক নাইম রহমানকে, নগরীর নতুনবাজার ও হাসপাতাল রোড সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে পপুলার সু এবং চা বিক্রেতাকে মোট ৪ হাজার টাকা জরমানা করা হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।