করোনা মোকাবিলায় সামরিক চিকিত্সা সার্ভিস মহাপরিদপ্তরকে পিপিই বা ব্যক্তিগত নিরাপত্তা পোশাক ও মাস্ক সরবরাহ করেছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সামরিক চিকিত্সা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপচািলক মেজর জেনালের মো. ফসিউর রহমানের কাছে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর ও উপদেষ্টা মেজর জেনারেল মাহবুব হায়দার খান (অব.) উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহ, সামরিক চিকিত্সা সার্ভিস মহাপরিদপ্তরের কনসালটেন্ট ডেন্টাল সার্জন জেনারেল মেজর জেনারেল গোলাম মহীউদ্দীন চৌধুরী, কনসালটেন্ট সার্জন জেনারেল মো. মাহবুবুর রহমান এবং কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম। —প্রেস বিজ্ঞপ্তি
