শোক সংবাদ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫০

প্রফুল্ল চন্দ্র গোপ

নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র গোপ (৮৭) গত মঙ্গলবার রাতে নরসিংদীর দক্ষিণকান্দাপাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার নরসিংদীর মেঘনা নদীর পাড়স্থ শ্মশান ঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি ১৯৬৮ সালে গণিতের শিক্ষক হিসেবে উক্ত স্কুলে যোগদান করেন এবং ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।

ড. মাজহারুল হক চুন্নু

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হক চুন্নু (৫৭) গতকাল বৃহস্পতিবার ভোরে হূদেরাগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ জোহর গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জানাজা শেষে বত্রিশবাগে জান্নাত গোরস্থানে তাকে দাফন করা হয়।

আম্বিয়া বেগম

দৈনিক মানবকণ্ঠ ও গাজীটিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমানের মা আম্বিয়া বেগম (৯৩) মঙ্গলবার রাতে পিরোজপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... .রাজিউন)। তিনি ছয় ছেলে ও পাঁচ কন্যাসন্তান রেখে গেছেন। গতকাল বুধবার নামাজে জানাজা শেষে জেলা শিক্ষা অফিস সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে। আম্বিয়া বেগমের মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু গভীর শোক প্রকাশ করেন।