বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাস থেকে ঢাকা মহানগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় গতকাল বৃহস্পতিবার ৯ম দিনের ন্যায় বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৫ মার্চ থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিন ডিএমপির ৮টি জলকামান দিয়ে ৮ ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে প্রথম পালায় সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত জীবাণুনাশক ছিটানো হয়। ২য় পালায় বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ছিটানো হয়। জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম চলমান থাকবে।
