জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
বিশেষ প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে রাজধানীতে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার কাপ্তান বাজারে অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।
আবদুল জব্বার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক, স্থিতিশীল এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাপ্তান বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।
অভিযানের সময় হ্যান্ডমাইকে চাল, ডাল, রসুন, আদা, পেঁয়াজ, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রর্দশন করা এবং প্রদর্শন করা মূল্য অপেক্ষা অধিক দামে পণ্য বিক্রয় না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হাত ধোয়ার পরামর্শ দেওয়া, অযথা বা?ইরে ঘোরা?ফেরা না করার পরামর্শ দেওয়া হয়।
সঙ্কটময় এ সময়ে যেসব ব্যবসায়ী ভোক্তাদের জিম্মি করে বেশি মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অধিদফতরের এ কর্মকর্তা।
