বিশেষ প্রতিনিধি
এবার বাংলাদেশ ছাড়লেন ৩ শতাধিক জাপানি নাগরিক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪০০১ যোগে তারা ঢাকা ছাড়েন। বিশেষ ঐ ফ্লাইটে ৩২৭ জন জাপানি নাগরিক রয়েছেন। যাদের মধ্যে বাংলাদেশে কর্মরত দেশটির দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মকর্তারাও রয়েছেন বলে জানা গেছে।
করোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে জাপান দূতাবাস নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
