রাজশাহী নগরীতে গতকাল সকাল থেকেই রিকশা, অটোরিকশা ছিল চোখে পড়ার মতো। এসব যানবাহনে চলাচলকারী যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দেওয়ার পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতেও দেখা যায় সশস্ত্র বাহিনীর সদস্যদের। ছবিটি গতকাল সাহেববাজার এলাকা থেকে তোলা —আজাহার উদ্দিন