কুলখানি খেয়ে মাইক্রোবাসে ফেরার সময় এসিল্যান্ডের সামনে পড়লেন সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া গ্রামের ১৫ বাসিন্দা। সরকারি নির্দেশনা না মানায় তাদের তিন কিলোমিটার হাঁটানো হয়। এ ঘটনায় জব্দ করা হয়েছে তাদের বহনকারী মাইক্রোবাস।
তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম বলেন, জনসমাগম রোধ ও সবাইকে বাড়িতে থাকার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি নজরদারি করতে টহল চলমান রয়েছে। বুধবার বিকালে পাটকেলঘাটা-সরুলিয়া সড়কে টহলকালে একটি মাইক্রোবাসকে দাঁড় করানো হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, কলারোয়া উপজেলায় কুলখানি খেয়ে বাড়িতে ফিরছেন তারা।
